ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৪ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
রবিবার জোহানেসবার্গে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩১ রান করে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০০৯ সালের ১৫ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়ানে গড়া ৬ উইকেটে ২৪১ রান তাদের সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২৩১/৭ (রুশো ১৫, ভ্যান উইক ৪, দু প্লেসি ১১৯, মিলার ৪৭, অনটং ১৯, বেহারদিন ৮*, ওয়াইস ৬, অ্যাবট ২; ব্র্যাভো ২/৩২, হোল্ডার ২/৪০, বেন ১/৪২)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ২৩৬/৬ (স্মিথ ১৭, গেইল ৯০, স্যামুয়েলস ৬০, পোলার্ড ৭, রাসেল ১৪, ব্র্যাভো ১০, স্যামি ২০*, রামদিন ৭*; ওয়াইস ৩/৪৩, ফাঙ্গিসো ১/৩৩, ডি ল্যাঙ্গ ১/৪২, অ্যাবট ১/৬৮)
ম্যাচ সেরা: ক্রিস গেইল।