২৪ বছর অসুস্থতাজনিত ছুটি কাটিয়ে বরখাস্ত

 
 
ভারতে এক সরকারি কর্মকর্তা ২৪ বছর ধরে অসুস্থতাজনিত ছুটি বা সিক লিভ কাটানোর পর সরকার শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করেছে। মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
১৯৮০ সালে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন এ.কে. ভার্মা। এক্সিকিউটিভ এঞ্জিনিয়ার হিসেবে ১৯৯০ সালে তিনি সিক লিভ-এ যান এবং এরপর তিনি আর অফিসে ফিরে আসেননি।
তার এই দীর্ঘ ছুটি নিয়ে কেন্দ্র সরকার ১৯৯২ সালে একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তাকে সরকারি চাকরি থেকে ছাঁটাই করা হবে কি না, সেই প্রক্রিয়া শুরু হতে হতে ২০০৭ সালে এসে যায়। আর তাকে ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্তটি নিতে গণপূর্ত বিভাগের সময় লাগে আরো সাত বছর। তবে এই পুরো সময়টিতে ভার্মাকে বেতন দেয়া হয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
গত আগস্ট মাসে মধ্যপ্রদেশের এক সরকারি স্কুল শিকিাকে ছাঁটাই করা হয়। তার ২৪ বছরের চাকরি জীবনে তিনি ২৩ বছরই ছুটিতে ছিলেন।