মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত


রাজধানীর মধ্যবাড্ডার প্রগতি সরণির পুলিশ বক্সের কাছে তুরাগ পরিবহনের বাসের চাপায় এক রিকশাচালক সোমবার সকালে মারা গেছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র কথা জানায়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তুরাগ পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা রিকশাচালককে ধাক্কা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পুলিশ বাসচালক সামিউলকে গ্রেফতার করেছে।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।