গাড়ি ভাঙচুরকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে : শাজাহান খান


নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর এবং জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে ২০ দলীয় জোটের অবরোধের সময় পেট্রোল বোমা হামলায় আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রণালয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার
শাজাহান খান আরো বলেন, হরতাল ও অবরোধের নামে এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম ইতিহাসের নির্মম ঘটনা। এসব মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে ট্রাক ড্রাইভার পিয়ার মিয়া, সিএনজি চালক মো. সেলিম, বাসযাত্রী শফিকুল আলম এবং রিকশাচালক অমূল্য বর্মন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, বার্ন ইউনিটের অধ্যাপক মো. আবুল কালাম এবং ডা. মো. হেদায়েত আলী খান এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।