বিগ ব্যাশে সাকিবের বোলিং তাণ্ডব

 
 
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে ব্রিসবেন হিট। মেলবোর্ন রেনেগেইডসের হয়ে মাত্র ১৩ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন তিনি। রেনেগেইডসের হয়ে কোনো বোলারের এটাই সেরা বোলিং ফিগার।
 

মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় নিজের দ্বিতীয় বলেই উইকেট নেন তিনি। তার বলে স্টাম্প আউট হয়ে যান ড্যানিয়েল ক্রিস্টিয়ান। পরের বলেই ড্রাইভ করতে দিয়ে জেসন ফ্লোরস বোল্ড হয়ে গেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে। তবে হ্যাটট্রিকের দেখা পাননি তিনি। দ্বিতীয় ওভারে ক্রিস লিনকে কট এণ্ড বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান তিনি। নিজের শেষ ওভারে বেন কাটিংকে বোল্ড করেন সাকিব। সাকিবের বোলিং তাণ্ডবে জয়ের জন্য ৮১ রানের সহজ লক্ষ্য পায় মেলবোর্ন।