টেস্ট ও টি-টুয়েন্টি’র পর এবার ওয়ান-ডে অলরাউন্ডার র্যাংকিয়েও শীর্ষে অবস্থান করায় সাকিব আল হাসানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আইসিসি’র ওয়ান-ডে র্যাংকিংয়ে শীর্ষে অবস্থানের মাধ্যমে সব ফর্মেটের ক্রিকেটে শীর্ষে ওঠে এসেছেন সাকিব আল হাসান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়ে তুলেছেন।
একই সময়ে টি-টুয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে ওঠে এসেছে বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সালমা খাতুন। এ কারণে সালমাকেও আন্তরিক অভিনন্দন জানান ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। দু’জনেরই উজ্জ্বল ভবিষ্যৎ সাফল্য কামনা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। খবর বাসসের।