‘কোন দল সমাবেশের অনুমতি চাইলে বিবেচনা করা হবে’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার  আছাদুজ্জামান মিয়া বলেছেন, বর্তমানে জনতার বিরুদ্ধে অবরোধ ও নাশকতা চলছে। নাশকতার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আগামীতেও থাকবে।
 মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শাহবাগ মোড়ে ট্রাফিক দক্ষিণ ও বন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘ট্রাফিক অ্যাওয়ারনেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিএনপি সমাবেশ করতে পারবে কিনা?  সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কোন রাজনৈতিক দল সভা সমাবেশের অনুমতি চাইলে তা গুরুত্বের সাথেই বিবেচনা করা হবে। তবে এটি জননিরাপত্তার বিষয়। সভা-সমাবেশের কারণে জননিরাপত্তা হুমকির মুখে পড়লে, তা করতে দেয়া হবে না। বাস্তব পরিস্থিতির বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, বন্ধু উন্নয়নর ফাউন্ডেশনের ব্যবস্থপনা পরিচালক (এমডি) নজির আলী খান, সভাপতি অধ্যাপক মঞ্জুর হোসেন ও ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-কমিশনার খান মুহাম্মদ রেজওয়ান উপস্থিত ছিলেন।