বৃহস্পতিবার অবরোধের সঙ্গে হরতাল!

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি করে এবং তার গাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে ২০ দল।

মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, “চলমানের অবরোধের অতিরিক্ত হিসেবে বৃহস্পতিবার সর্বাত্মক হরতাল পালনের জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”