বিএনপির অবরোধের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ধানমন্ডিতে বুধবার একটি বাস ও গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গুলিস্তান হকি স্টেডিয়ামের সামনের এলাকায় বন্ধন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।
এছাড়া ধানমন্ডির ২৭ নম্বর সড়কে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।