কেন্দ্রীয় ১৪ দলের জরুরি বৈঠক আজ



আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক জরুরি বৈঠক আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম অনুরোধ জানিয়েছেন।