মগবাজারে দগ্ধ প্রাইভেটকার চালকের মৃত্যু

 
বিএনপির অবরোধে রাজধানীর মগবাজারে পেট্রোল বোমায় দগ্ধ আবুল কালাম হাওলাদার নামের এক প্রাইভেটকার চালক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কালামের বাড়ি বরিশালের আগৈলঝরায়। 
গত ৯ জানুয়ারি মগবাজারে দাঁড় করানো একটি প্রাইভেটকারে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এসময় গাড়িতে থাকা কালাম দগ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালল সূত্রে জানা গেছে, আগুনে কালামের বুক ও মুখ আগুনে ঝলসে গিয়েছিল।