মেসিকে ছাড়া দল ভাবতেই পারছেন না এনরিকে

 
 
লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনা দলের কথা ভাবতেই পারছেন না দলটির কোচ লুইস এনরিকে। তিনি চান আর্জেন্টিনার এই তারকা আরও অনেক বছর ক্লাবটিতে থাকবেন। বুধবার মেসির বার্সেলোনা ভবিষ্যত্ নিয়ে এনরিকে বলেছেন, ‘মেসিকে ছাড়া দল আমরা চিন্তাই করি না।’
 

এনরিকেও বলেন, ‘আমরা সবাই মনে করি, মেসি আগামী কিছু বছর বার্সেলোনাতেই থাকবে এবং সব সমর্থকও এটাই চায়।’ তিনি বলেন, ‘ড্রেসিংরুম ঐক্যবদ্ধ। আমরা বিতর্কের বাইরে আছি এবং আমরা সর্বোচ্চ সেরা পরিবেশটা খুঁজে বেড়াচ্ছি।’