পুরস্কারে-নাচে-গানে আবার ঝলমলে হয়ে উঠল আরো একটি সন্ধ্যা। ২১তম স্ক্রিন অ্যাওয়ার্ডে মঞ্চ ভরে উঠল বলিউডের বাঘা বাঘা তারকা থেকে নতুন মুখের পারফর্মেন্সে। সেই সঙ্গে আগের বছরের চলচ্চিত্র জগতে সেরাদের হাতে তুলে দেয়া হল স্বীকৃতি।
সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শহিদ কাপুর (হায়দার)। সেরা অভিনেত্রী হয়েছেন পর্দার ‘মেরিকম’ প্রিয়াঙ্কা চোপড়া। সেরা ছবির শিরোপা পেল ‘কুইন’ ও ‘হায়দার’। ‘কুইন’ এর জন্য সেরা পরিচালক হলেন বিকাশ বেহেল। জনপ্রিয়তার নিরিখে সেরা অভিনেতা-অভিনেত্রীর খেতাব পেলেন শাহরুখ খান ও দীপিকা পাড়–কোন।
এবারে সেরা প্রমিজিং ডেব্যু ডিরেক্টার হলেন ‘ফিলিস্তান’ চলচ্চিত্রের পরিচালক নীতিন কক্কর। প্রমিজিং নিউকামার অভিনেতা হয়েছেন ‘হিরোপান্তি’র নায়ক টাইগার শ্রফ ও নিউকামার অভিনেত্রী ‘সিটিলাইটসের’ অভিনেত্রী পত্রলেখা।
এছাড়া সেরা কাহিনীকার-‘আঁখো দেখি’র রজত কাপুর, বেস্ট প্রোডাকশন ডিজাইন-‘হায়দার’, সেরা সিনেমাটোগ্রাফি-‘কুইন’ চলচ্চিত্রের ববি সিং, সেরা চিত্রনাট্যকার-সন্দীপ এ ভার্মা, বেস্ট কোরিওগ্রাফার আহমেদ খান (জুম্মে কি রাত), সেরা লিরিক- কওসর মুনিরের লেখা ‘সুনো না সাঙ্গ’, সেরা স্পেশাল এফেক্টের- সালমান খানের ‘কিক’। মিউজিক কম্পোজিশনের জন্য সেরা সম্মাননা পেলেন মিঠুন ও অঙ্কিত তিওয়ারি (এক ভিলেন), সেরা ডায়লগ- ‘পিকে’র রং নাম্বার, কস্টিউম ডিজাইন- ‘পিকে’, বেস্ট মেইল প্লেব্যাক সিঙ্গার-অরিজিৎ সিং। বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার-জ্যোতি ও সুলতানা নুরন (হাইওয়ে), সেরা ভিলেন-রিতেশ দেশমুখ (এক ভিলেন), সহ-অভিনেত্রী-টাবু (হায়দার) ও সীমা পাহা (আখোঁ দেখি), সহ-অভিনেতা -ইনাম উল হক (ফিলিস্তিন)।
এবার স্ক্রিন অ্যাওয়ার্ডে আজীবন সম্মননা পেয়েছেন হেমা মালিনি। শাহরুখ খান তার হাতে এই পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণীর মধ্যেই চলল নাচগান। কখনও জ্যাকুলিন ফার্নান্ডেজ তো কখনো স্পেশশিপে করে এলেন সিদ্ধার্থ মালহোত্রা। কখনো সোনম কাপুর এলেন ডোলিতে তো কখনো কিং খান এসে রয়াল স্টাইলে মাতিয়ে গেলেন মঞ্চ। সূত্র: কলকাতা২৪।