বিএনপি যা খুশি তাই করছে : মায়া

শরাফত হোসেনত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, দেশের মানুষকে কষ্ট দেয়ার জন্য বিএনপি যা খুমি তাই করছে।
 
হরতাল- অবরোধের নামে বিএনপির ধ্বংসাত্মক কর্মকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি কোন রাজনৈতিক দল নয় বলেই দেশের মানুষকে এভাবে কষ্ট দিচ্ছে।’
 
আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও জঙ্গীবাদী কর্মকান্ড প্রতিরোধের জন্য কমিটি গঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের প্রতিটি ওয়ার্ডে আমরা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটি গঠন করে তাদের চিরতরে প্রতিহত করবো।’ বৃহস্পতবিার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন।
 
জোটের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ প্রমুখ।
 
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার দুর্নীতির মামলার হাজিরা থেকে রেহাই পাওয়ার জন্য তারা আজকের এ হরতাল আহবান করেছে। কিন্তু এতে কোন লাভ হবে না।