বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে বাসসকে জানান, বৈঠকে প্রধান বিচারপতি দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মো. মোজাম্মেল হোসেন বলেন, তার আমলে আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।
তিনি মামলার জট কমানোর জন্য আদালতের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
আবদুল হামিদ সফলভাবে দায়িত্ব পালন করার জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। খবর বাসস।