ডায়াবেটিসে ভুগছেন সোনম

 
আর আট-দশ সাধারণ মানুষের মত সিনেমার তারকারাও যে রোগাক্রান্ত হতে পারেন ভক্তরা অনেক সময় সে কথা ভুলেই যান। তারকারা নিজেরাও যে আর সবার মতোই অসুস্থ হয়ে ডাক্তারের শরণাপন্ন হন সে কথা নিজের মুখেই বললেন সোনম কাপুর।
ফ্যাশন দুরস্ত সোনম জানিয়েছেন, ডায়াবেটিসের চিকিৎসা করার জন্য ব্যাঙ্গালুরুর একটি স্বাস্থ্য ক্যাম্পে গিয়েছিলেন তিনি। তবে রোগটি এখন কোন পর্যায়ে রয়েছে সে কথা এড়িয়ে গিয়েছেন তিনি।
সম্প্রতি 'ডলি কি ডোলি' সিনেমার প্রচারণা চালাতে ব্যাঙ্গালুরু গিয়েছিলেন সোনম। দক্ষিণ ভারতের খাবারের প্রতি তার বিশেষ অনুরাগের কথা জানাতে গিয়েই ডায়াবেটিসের প্রসঙ্গটি তোলেন সোনম। মিন মোইলি আর দোসা তার প্রিয় খাবার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া