সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হবে। তিনি নারীদের শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে বলেন বর্তমানে নারীরা পিছিয়ে নেই। নারীরা প্রধানমন্ত্রী, তারা বিচারপতি, শিক্ষক, পুলিশ, সেনাবাহীনীর সদস্য, এমকি তারা এখন যুদ্ধ বিমানও চালায়। আমাদের নারীরা এভারেস্ট জয় করেছে। তাই নারীদের শিক্ষার প্রতি আমাদের বেশী গুরুত্ব দিতে হবে।
নীলফামারী ডোমার বালিকা বিদ্যা নিকেতনের তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নুর এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানুর সভাপতিত্বে এসময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। এরপরে সন্ধ্যায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন করেন|