দেবের বিয়ের ঘোষণা এখন পুরোনো খবর। তিনি নিজেই সাংবাদিকদের জানিয়েছেন বিয়ের কথা। তবে বিয়ের দিন তারিখ বা তার সেই মনের মানুষটি কে তা নিয়ে এখনো মুখ খুলছেন না টালিগঞ্জের এই তারকা।
বলিউডে যেমন 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' তকমা রয়েছে সালমান খানের টলিউডে তেমনি দেব। বাঙালি মেয়ে মহলে তার জনপ্রিয়তাও বিপুল। যেখানেই যান মেয়েরা ছেঁকে ধরেন তাকে।
এখন তার বিয়ের খবরে অনেক মেয়ের হৃদয়ে রক্ত ক্ষরণ হবে তা নিশ্চিতভাবেই বলা যায়।
শুভশ্রীর সাথে তার প্রেম নিয়ে কানাঘুষা এখন অতীত। টিকেনি সেই সম্পর্ক।
ইদানীং টলিউডের আর এক লাস্যময়ী সায়ন্তিকার সাথে দেখা যাচ্ছে দেবকে। তা হলে কি শেষ পর্যন্ত সায়ন্তিকাতেই থিতু হচ্ছেন দেব? এ ব্যাপারে দেব কিংবা সায়ন্তিকা কেউই মুখ খোলেননি এখন পর্যন্ত। সূত্র: ওয়ান ইন্ডিয়া