জয়পুরহাট সদর উপজেলার ধাড়কী বেইলী ব্রিজ এলাকায় আলু বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাক পাকারমাথা-বটতলী বাইপাশ সড়কের ধাড়কী বেইলী ব্রিজের নিকট পৌঁছালে পেট্রোল ছিটিয়ে ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই সময়ে জয়পুরহাট-বগুড়া সড়কের পল্লীবিদ্যুত এলাকায় চালবাহী পাঁচটি ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি জামায়াতের তিন কর্মীকে আটক করেছে।