কুমিল্লায় বিএনপি,যুবদল ও ছাত্রদলের ৭৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আদিল মাহমুদ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে বৃহস্পতিবার গভীর রাতে কোতয়ালী মডেল থানায় মামলাটি করেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষ চলাকালে ডিবি কনস্টেবল কামরুল হাসানকে কুপিয়ে আহত করা হয়।
ডিবি’র ওসি মনজুরুল আলম জানান, এ ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৫০ জনকে আসামি করে বৃহস্পতিবার রাত ১২টার দিকে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।