শালিখায় বাসে অগ্নিসংযোগ: ৩০ জনের বিরুদ্ধে মামলা

অবরোধ চলাকালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় মাগুরার শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া বাজারের ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় বুধবার রাতেই থানার সহকারী উপ পরির্দশক ( এ.এস.আই) লিটন কুমার দাস বাদী হয়ে মামলাটি করেন। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাফ্ফর হোসেন টুকু (৫২), ভাইস চেযারম্যান ও জামায়াত নেতা ইব্রাহীম আলী বিশ্বাস (৪০), আমিনুর রহমান (৪৫), ফরিদ উদ্দিন (৪৮),গুলজার মোল্যা (৫০), ফারক হোসেন (২৪), মুন্সী নয়নুজ্জামান নয়ন (৩০) ও শুকুর মোল্যা (৩০)সহ ৩০ জন ও অজ্ঞাত ব্যক্তিদের আসামিকরে মামলা করা হয়েছে। এদের মধ্যে পুলিশ গুলজার ও শুকুর মোল্যাকে আটক করেছে।