বাবা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। নিজেও খেলেছন স্টেট লেভেল পর্যন্ত। ভাগ্য তাকে গ্ল্যামার জগতে টেনে আনলেও খেলাধুলোই যে তার প্রথম প্রেম তার প্রমাণ পাওয়া গেছে বহুবার। এবারে ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতীয় দলের জার্সি গায়ে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন দীপিকা পাড়ুকোন। খবর: জি-নিউজের।
ইন্ডিয়ার জার্সি গায়ে নিজের ছবি ফেসবুকে পোস্ট করে দীপিকা লিখেছেন, আমার সঙ্গে কারো রক্ত নীল হবে? ২০১৫-য় জয় আসছে।" ("Who will #bleedblue with me? Victory in 2015".)
এর আগে ইন্টারন্যাশনাল টেনিস প্রিমিয়ার লিগে রজার ফেডেরারের সঙ্গে টেনিস হাতে কোর্টে দেখা গিয়েছে তাকে। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএলে গলাও ফাটিয়েছেন বহুবার।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ ২০১৫ অনুষ্ঠিত হবে একাদশ ক্রিকেট বিশ্বকাপ। এবারের যৌথ আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।