গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ৪৯ নেতা-কর্মী আটক

 
২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে নাশকতার আশংকায় গাইবান্ধার সাত উপজেলায় বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তারমধ্যে বিএনপির  ১০ জন ও জামায়াত-শিবিরের ৩৯ জন।
 
জেলার সাত থানার সংশ্লিষ্ট ওসিরা জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে জেলার গাইবান্ধা সদর উপজেলায় ১২ জন, সাদুল্লাপুরে ৫ জন, সুন্দরগঞ্জে ১৩ জন, পলাশবাড়ীতে ৮ জন, গোবিন্দগঞ্জে ৪ জন, সাঘাটায় ৪ জন, ও ফুলছড়ি উপজেলায় ৩ জন কে আটক করে পুলিশ। ।  
 
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে। আটকরা বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।