গুলিস্তানে বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি নিহত

রাজধানীর গুলিস্তানে বন্দুকযুদ্ধে মো. কামাল (২৮) নামে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার রাত একটার দিকে মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে এ ঘটনা ঘটে।

 

পুলিশের দেয়া তথ্যমতে, নিহত কামালের বাড়ি কুমিল্লায়। তার বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।

 

পুলিশ আরো জানায়, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং মাদক দ্রব্য করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম