এক গবেষণায় দেখা গেছে, বাধ্য হয়ে পুরুষরা এক নারীতেই খুশি থাকে।
এক দল মার্কিন গবেষক দাবি করেছেন, যেসব স্থানে পুরুষরা চাইলেই একাধিক নারীর সঙ্গে মিলিত হতে পারে বা যৌন মিলনের সুযোগ থাকে সেসব স্থানের পুরুষরা একাধিক নারীর সঙ্গে মিলিত হয়। অর্থাৎ তারা এক নারীতে খুশি কম থাকে। আর নারীর সংখ্যা কম হলে বা মিলিত হওয়ার মতো একাধিক নারী পাওয়া না গেলে পুরুষ এক নারীতেই খুশি থাকে।
যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয় পরিচালিত এ গবেষনা নিবন্ধটি রয়াল সোসাইটি ওপেন সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। খবর এএফপি।গবেষকেরা গায়ানার ১৩ হাজার শিকারি, মৎস্যজীবী ও কৃষকের ওপর ১৬ মাস ধরে এ গবেষণা চালান।