দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও ২০ দলীয় জোটকে সংলাপে বসার আহবান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচি পালনকালে তিনি সাংবাদিকদের একথা বলেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের চূড়ান্ত রায় কার্যকরের দাবিতে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ গণঅবস্থান কর্মসূচি পালন করেন মঞ্চের কর্মীরা। সন্ধ্যা ছয়টার দিকে মঞ্চের কর্মীরা ইমরান এইচ সরকারের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত লোকদের দেখতে যান।