অল্পের জন্য রক্ষা পেলো অর্ধশত যাত্রী

রাজশাহীর তানোরে দুর্বৃত্তদের পেট্রোল বোমাটি বাসের কাঁচ ভেঙ্গে ভিতরে ঢুকলে ও সেটি আকস্মিকভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। এতেই রক্ষা পান অর্ধশত যাত্রীসহ বাসটি। শুক্রবার তানোর উপজেলার বুড়াবুড়িতলার এই ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি। 
জানা গেছে শুক্রবার সকাল ১১ টার সময় মুন্ডুমালা হতে রাজশাহী গামী ইয়া রাব্বি পরিবহনের (রাজ-মেট্রো ০৪০০৮ নম্বরের)  যাত্রীবাহী বাসটি অর্ধশত যাত্রি নিয়ে রাজশাহীর যাওয়ার পথে বুড়াড়ুড়ি তলা নামক স্থানে যাওয়া মাত্রই ৭/৮ জন দুর্বৃত্ত গাড়িটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মেরে ঘটনা পালিয়ে যায়। এ সময় বাসের মধ্যে পেট্রোল বোমাটি আগুন না ধরে এমনিতেই নিষ্ক্রিয় হয়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে বাস থেকে নামার চেষ্টা করে। পুলিশ গিয়ে বাসের মধ্যে থাকা পেট্রোল বোমাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।
বাসের চালক আলমগীর কবির জানান, ৭/৮ জন দুবৃত্ত একটি পেপসির বোতলে আগুন ধরিয়ে ছুড়ে মারেন এতে গাড়ির কাঁচ ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছায় সেটির আগুন নিভে যায়। এতে বাসসহ অর্ধশত যাত্রী রক্ষা পায়। তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনার তদন্ত এবং দুর্বৃত্তদের আটকে বিশেষ অভিযান চলছে।