ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বাদ জুম্মা ভাণ্ডারিয়ায় বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়। ভাণ্ডারিয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া করেন মাওলানা মোঃ জাকারিয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক। এসময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মরহুমার কনিষ্ঠ পুত্র পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাতে স্থানীয় মুসল্লিরা শরিক হন।
অন্যান্যের মধ্যে ভাণ্ডারিয়া উপজেলা জেপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়ার ইউএনও কাজী মাহবুবুর রশীদ, সদর ইউপি চেয়ারম্যান ও জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খলিলুর রহমান খলিল, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়ক ও ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপি নেতা আবুল কালাম পোদ্দার, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক জোমাদ্দার, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মনির সরদার, ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, সদস্য সচিব সালাউদ্দিন রাহাত জোমাদ্দার প্রমুখ দোয়া ও মোনাজাতে অংশ নেন। অন্যদিকে আনোয়ার হোসেন মঞ্জুর নিজ বাড়ির মসজিদে জুম্মা বাদ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম। অন্যান্যের মধ্যে স্থানীয় মুসল্লিসহ জেপি নেতা ইউসুফ আলী আকন, দেলোয়ার হোসেন সিকদার, ইঞ্জিনিয়ার আল মামুন প্রমুখ এ দোয়ায় শরিক হন।