টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন ভারতের হযরত মাওলানা শওকত আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। বয়ানের তরজমা করছেন বাংলাদেশের মাওলানা নূরুর রহমান।
এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার ভোর রাতে ইজতেমা ময়দানসহ গাজীপুরে এক পশলা গুড়ি গুড়ি হলকা বৃষ্টি হয়ে। ইজতেমা মাঠে অবস্থানরত পাবনা জেলার সুজানগর থানার শারিরভিটা এলাকার মুসল্লি তোফাজ্জল হোসেন (৫৫) জানান, ভোর রাত সাড়ে ৪টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। সঙ্গে আনা প্রয়োজনীয় কাপড় চোপড় পলিথিন মুড়িয়ে রেখেছি। এত কোন সমস্যা হয়নি। প্রায় একই রকম কথা জানালেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ছলকর্মী এলাকার নূরুল ইসলাম (৬০)। তিনি আরো জানান, বৃষ্টিতে মাঠে টানানো সামিয়ানা ভিজে ফুটা ফুটা বৃষ্টি পড়েছে।
দ্বিতীয় দিনও লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে কোরআস-হাদিসের আলোকে বয়ান। দ্বিতীয় দিন শনিবারও ইজতেমাস্থলে মুসলি¬রা আসছেন। শিল্প নগরী টঙ্গী ইজতেমা উপলক্ষে এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হরে এবারের বিশ্ব ইজতেমা।
এক মুসল্লির মৃত্যু-
বিশ্ব ইজতেমা ময়দানে আসা আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আলী আজিম হাওলাদার (৬৪)। তিনি বরিশালের টিকাশ্বর এলাকার রহম আলী হাওলাদারের ছেলে। বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের ডা: আলী আকবর জানান, বার্ধকজনিত রোগে তিনি ভোররাতে তিনি মারা যান। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।