মেহেরপুরে হুনুমানের হামলায় কিশোর আহত



মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে হুনুমানের হামলায় হাসান (১২) নামের এক কিশোর আহত হয়েছে। আহত হাসান মনোহরপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে, শনিবার সকালে মনোহরপুর গ্রামে একদল হুনুমান প্রবেশ করে। এ সময় হাসানসহ একদল কিশোর হুনুমানের পিছনে ধাওয়া করলে একটি হুনুমান ছুটে এসে হাসানের ডান পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার শাহিনুজ্জামান জানান, আহত হাসানের পায়ে ৫টি সেলাই হয়েছে। বর্তমানে সে আশংকা মুক্ত।