নাফ নদীতে ভাসমান অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার



কক্সবাজারের টেকনাফ নাফ নদীতে ভাসমান অবস্থান প্রায় ৩ কোটি টাকার মূল্যের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে শাহপরীরদ্বীপ গোলারচর এলাকার নাফনদীতে ভাসমান অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সক্ষম হয়নি।
শাহপরীরদ্বীপ বিওপির সুবেদার মো. সিরাজুল ইসলাম জানান, তার নেতৃত্বে বিজিবির একটি টিম শনিবার ভোর রাতে মিয়ানমার থেকে নাফনদী পার হয়ে শাহপরীরদ্বীপ গোলারচর এলাকা দিয়ে ইয়াবা চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে নদীতে অভিযান পারিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি তের পেয়ে একটি ড্রাম নদীতে পেলে দিয়ে পাচারকারীরা মিয়ানমার সীমান্তে ঢুকে পড়ে। পরে নদী থেকে ভাসমান অবস্থায় ড্রামটি উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ড্রাম থেকে পলিথিন মোড়ানো এক লাখ পিস ইয়াবা পাওয়া য়ায়। যার মুল্যে তিন কোটি টাকা।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ জানান, নদী থেকে ভাসমান অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবির উপস্থিত বুঝতে পেয়ে পাচারকারীরা ইয়াবাগুলো পেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।