পুটখালী সীমান্তে ২ বাংলাদেশি রাখাল গুলিবিদ্ধ

বেনাপোলের পুটখালী সীমান্তে শনিবার ভোর রাতে ভারতীয় বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি রাখাল আহত হয়েছেন। আহতরা হলেন, পুটখালী গ্রামের ফারুক হোসেন (২০) এবং কাগজ পুকুর গ্রামের আলমগীর হোসেন (২৫)। ফারুক হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন ও আলমগীর হোসেন শার্শা বাজারের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
ফারুক হোসেন জানান, রাতে পুটখালী চরের মাঠ এলাকায় গরু আনতে যায় ফারুক। এ সময় বিএসএফ বাংলাদেশ অভিমুখে এলোপাতাড়ি গুলি ছুড়লে ফারুক ও আলমগীর আহত  হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার এক ঘণ্টা পর তাদের সঙ্গীরা আহত ফারুক ও আলমগীরকে উদ্ধার করে চিকিৎসালয়ে নিয়ে যান। ফারুকের অবস্থা আশংকাজনক।
২৩ বিজিবি’র ব্যাটালিন কমান্ডার লে. কর্নেল আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতে গরু আনতে যাওয়া দুই বাংলাদেশি রাখালকে প্রতিহত করতে বিএসএফ গুলি চালিয়েছে।