ভিভ রিচার্ড-কোহলিকে ছাপিয়ে হাশিম আমলা

 
 
একদিনের ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করে অনন্য এক রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। ছাপিয়ে গেলেন কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস ও সময়ের আলোচিত ব্যাটসম্যান বিরাট কোহলিকে।
 

শুক্রবার ডারবানের কিংসমিডে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬৬ রান করার পথে পাঁচ হাজার রান পূর্ণ করেন আমলা। ফলে ব্যক্তিগত ১০১তম ইনিংসেই তিনি ছুয়ে ফেললেন অনন্য রেকর্ড। যা করতে ভিভ রিচার্ডস ও কোহলি খেলতে হয়েছে ১১৪টি করে ইনিংস।