‌ ‘এনজিও আসার পর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড বিদায় নিয়েছে'


অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) বাংলাদেশে কার্যক্রম শুরুর পর, এদেশ থেকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড বিদায় নিয়েছে। আবার এনজিও’র কর্মকাণ্ড পুরোটা স্বেচ্ছাসেবামূলক নয়। তবে দেশে শিক্ষার বিস্তারসহ নানা ধরনের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ বা বেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার প্রয়োজন।
গতকাল রাজধানীর শেরেবাংলানগর এলজিইডি মিলনায়তনে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব) পনের বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এতে অন্যান্যের মধ্যে ভাবের উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষাবিদ ড. জামিলুর রেজা চৌধুরী, সংস্থার প্রেসিডেন্ট ড. এ টি রফিকুর রহমান, কান্ট্রি ডিরেক্টর ড. জসিমউজ্জামান ও প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খান বক্তব্য রাখেন।
অর্থমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করতে হবে। তিনি সুশিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য শিক্ষকদের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) বাংলাদেশে কার্যক্রম শুরুর পর, এদেশ থেকে স্বেচ্ছাসেবামূলক কর্মকা- বিদায় নিয়েছে। আবার এনজিও’র কর্মকা- পুরোটা স্বেচ্ছাসেবামূলক নয়। তবে দেশে শিক্ষার বিস্তারসহ নানা ধরনের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ বা বেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার প্রয়োজন। অর্থমন্ত্রী ভাবের স্বেচ্ছাসেবী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।