ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী ট্রাকে ডাকাতি করার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে আশুলিয়া থানার পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৭ টন রডসহ ১০ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দলকে আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলেভ—সুলতান (৩১), দিলু (২৮), বাচ্চু (৩০), নজরুল (২৮), জাহিদ (২৩), শেখ ওলী (৩১), মোশারফ (৩১), মনির হোসেন (২০), আইয়ুব আলী (৩০) ও দিদার (২৯)।
আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে—এই ডাকাত দল বিভিন্ন সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন সড়কে পণ্যবাহী ট্রাকে ডাকাতি করে পালিয়ে যায়। পুলিশ বিশেষ সোর্স নিয়োগ করে এই দলের তথ্য সংগ্রহ করে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামালসহ ডাকাত দলের ১০ সদস্যকে আটক করা হয়।