পুঠিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 
 
রাজশাহীর পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের পান্নাপাড়া থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০টায় পুঠিয়া থানা পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) মর্গে পাঠিয়েছে।
 
ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে মৃতের মুখে ও শরীরে বেশ কিছু আঘাতের চিহ্নও রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। কেউ গ্রেফতার হয়নি।