আগামী সোম ও মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে উপজেলা ও পৌর শ্রমিকদল। শনিবার বিকালে কালিয়াকৈর পৌর শ্রমিকদলের সভাপতি এ কে আজাদ ও সাংগঠনিক সম্পাদক মো. আলহাজ উদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই হরতাল ঘোষণা করা হয়েছে।
কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির খানসহ অন্যান্য নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল উপজেলা ও পৌরশাখার পক্ষ থেকে কালিয়াকৈর উপজেলায় সোমবার ও মঙ্গলবার ৪৮ ঘন্টার হরতাল আহবান করা হয়েছে। কালিয়াকৈর পৌর শ্রমিকদলের সভাপতি এ,কে,আজাদ ও সাংগঠনিক সম্পাদক মো. আলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।