পরীক্ষা দিতে শতভাগ প্রস্তুত আজমল

 
 
নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান অফ স্পিনার সাঈদ আজমল আনুষ্ঠানিক পরীক্ষার জন্য একশ দশ ভাগ প্রস্তুত বলে দাবি করেছেন তার ম্যানেজার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুমোদিত ভারতের চেন্নাইয়ের ল্যাবরেটরিতে আগামী ২৪ জানুয়ারি তার অবৈধ বোলিং অ্যাকশন শুধরানোর আজমল প্রস্তুত বলে দাবি করেছেন তার ম্যানেজার। পাকিস্তানি ওয়েবসাইট পাক প্যাশনে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
 
আজমলের ম্যানেজার মোঘিস শেখ বলেন, আনুষ্ঠানিক পরীক্ষার জন্য একশ দশ ভাগ প্রস্তুত তিনি। আজমলের আত্মবিশ্বাস আকাশচুম্বি এবং চেন্নাইয়ের পরীক্ষায় উত্তীর্ন হবেন বলে মনে করছেন তিনি।
 

শেখের মতে ৮ জানুয়ারি অনানুষ্ঠানিক পরীক্ষা করাতে চেয়েছিলেন আজমল। তবে দুসরা নিয়ে আরো কিছু কাজ করতে হবে বোধ করে পরীক্ষার সময় পিছিয়ে দেন আজমল নিজেই।