নাম ভাঙিয়ে কেউ প্রতারণা করলে অবহিত করুন: মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে দলের সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, নড়াইলকে মডেল জেলা হিসাবে গড়ে তুলব। এ জেলাকে মাদক ও দুর্নীতি মুক্ত করে সুন্দর বাসযোগ্য নড়াইল গড়তে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

 

নড়াইলে জেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় সংসদ সদস্য মাশরাফির তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া তার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো প্রকার প্রতারণা করে সে বিষয়ে তাকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

 

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, স্থানীয় সরকারর বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।

 

 

ইত্তেফাক/এএম