কিউপিআরকে ম্যান ইউ হারালো ২-০ গোলে

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে কিউপিআরকে ২-০ গোলে হারিয়েছে ম্যান ইউ। টানা তিন ম্যাচ পর জয়ের মুখ দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড।

এই জয়ে ২২ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট হল ৪০। দিনের অন্য ম্যাচে চেলসি সোয়ানসি সিটিকে ৫-০ গোল দিয়েছে। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে আছে লিভারপুল।