জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাইপাস মোড়ে একটি বোঝায় একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
ট্রাক চালক বেলাল হোসেন জানান, শনিবার রাত ৯টায় আলু বোঝায় একটি ট্রাক নিয়ে জয়পুরহাট থেকে বি বাড়িয়া যাওয়ার সময় হিচমী বাইপাশ মোড়ে পৌছালে ২৫/৩০জন যুবক প্রথমে ট্রাকে ইট মেরে থামিয়ে মারপিট করে টাকা ও মোবাইল কেড়ে নিয়ে টেট্রোল দিয়ে ট্রাকে আগুন দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এসব ঘটনায় বিএনপি জামায়াতের ২ কর্মীকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য অবরোধকারীরা লোহার পাতি দ্বারা ঝালাই করে ত্রিকোন জাতীয় একটি জিনিস তৈরী করে রাস্তায় ফেলে রাখার ফলে গাড়ীর চাকা পামচার হয়। এর পরেই গাড়ীতে আগুন দেওয়া হয়।