বিএনপির অবরোধে মধ্যে বরিশালের উজিরপুরে পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে সোহাগ নামে এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছে। এ ঘটনায় চালক রিপন শেখ আহত হয়েছেন। রবিবার সকাল সাতটার দিকে উপজেলার বামরাইল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে।
উজিরপুর থানা সূত্রে জানা গেছে, বামরাইল এলাকায় ট্রাকটি পেট্রোল বোমা হামলার শিকার হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। রিপন বেরিয়ে বাসতে পারলেও সোহাগ আগুনে পুড়ে মারা যায়। রিপনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।