আখেরি মোনাজাত চলছে


দেশ-বিদেশের লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত  চলছে। ভারতের মাওলানা মো. সাদের পরিচালনায় বেলা ১১টার পর আখেরি মোনাজাত শুরু হয়।  মোনাজাতে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ।
ইজতেমা মাঠের আশপাশের রাস্তা ও অলিগলি ছাড়াও বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদে, যানবাহনের ছাদে ও তুরাগ নদীতে নৌকায় বসে মোনাজাতে শরিক হয়েছেন মুসল্লিরা।