বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে রবিবার সিরাজগঞ্জের কোনাগাঁতী এলাকা থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানায়, রবিবার সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বাজারের ব্যাগে অভিনব কায়দায় পেট্রোল বোমা নিয়ে কোনাগাঁতী বাজারে অবস্থান করছিলেন। খবর পেয়ে জেলা ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে জামায়াতের নেতা-কর্মীরা পেট্রোল বোমা রেখে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্য থেকে ওই পেট্রোল বোমাগুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।