চুয়াডাঙ্গায় রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বাতাসে আদ্রতার পরিমান ছিল শতকরা ৯৭ ভাগ। দিনভর সূর্যের মুখ দেখা যায়নি। শীতের সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে দিনভর পাল্লা দিয়ে প্রবাহিত শতকরা ৯৭ ভাগ আদ্রতাযুক্ত বাতাসের প্রকোপ তীব্রতর। এ অবস্থায়, শিশু ও বৃদ্ধসহ মানুষ, গৃহপালিত পশুপাখি ও জীবজন্তু শীতের তীব্রতায় কাতর হয়ে পড়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা ছিল নিম্ন নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৪ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। প্রবাহমান বাতাসে আদ্রতার পরিমান ছিল শতকরা ৯৭ ভাগ। ঢাকার কেন্দ্রীয় আবহাওয়া অফিসও এ তথ্যের সঙ্গে একমত পোষণ করেন।