জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল রবিবার প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়াও মোবাইল ও সংশ্লিষ্ট কলেজ থেকে ফলাফল জানা যাবে।
ফলাফলে প্রথম মেধা তালিকায় এক লাখ ৯৯ হাজার ১৭০ জনকে আসন বরাদ্দ দেয়া হয়েছে। আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা ও এরপর রিলিজ স্লিপ প্রকাশ করা হবে। এ সময় বিভিন্ন বিষয়ে মোট ২ লাখ ৬৯ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।