ওয়াডের দ্রুততম সেঞ্চুরি এখন ডি ভিলিয়ার্সের

 
 
একদিনের ম্যাচে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। রবিবার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩১ বলে শতক পূর্ণ করেন ডি ভিলিয়ার্স। তার এই ঝড়ো ইনিংসের সুবাদে উইন্ডিজকে ৪৪০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। 
 

গত বছরের ১ জানুয়ারি এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই নিউ জিল্যান্ডের অলরাউন্ডার উইলিয়ামসন ৩৬ বলে শতক করে ভাঙেন শহীদ আফ্রিদির রেকর্ড। ১৯৯৬ সালের ৪ অক্টোবর নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে শতক করেছিলেন পাকিস্তানের আফ্রিদি।