রোববার রাত সাড়ে দশটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কলেজবাজার এলাকায় পটিয়া থেকে চট্টগ্রামগামী একটি বিয়ের গাড়ী (চট্টমেট্টো-জ-১১-১৭২) লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। এ সময় ৫ বরযাত্রী আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন পটিয়া পৌর সদরের গোবিন্দরখীল এলাকার ইমন ধর (৩৫) তার স্ত্রী মুন্নী ধর (৩০), ছেলে দীপায়ন ধর (৫)সহ আরও দুজন। পরে পটিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘জনমনে আতঙ্ক সৃষ্ঠি করার জন্য নাশকাতাকারীরা ককটেল নিক্ষেপ করে যানমালের ক্ষতি করছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।