বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা আটক



বিএনপির কেন্দ্রিয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এডভোকেট নাদিম মোস্তফাকে আটক করেছে র‌্যাব। সোমবার ভোর ৪টার দিকে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
র‍্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মাহমুদ খান, তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে র‍্যাব-১ এর কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তবে তাকে কেন আটক করা হয়েছে, এ ব্যাপারে কিছু জানাননি তিনি।