রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু



রাজধানীর বিজয় সরণির মোড়ে সড়ক দুর্ঘটনায় তারেক (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার সকালে রাজধানীর বিজয় সরণিতে এক ব্যক্তির পড়ে থাকতে দেখা যায়। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতের প্যান্টের পকেটে থাকা জন্মনিবন্ধন সূত্রে তার পরিচয় পাওয়া গেছে। তার পিতার নাম নূর ইসলাম। তিন যাত্রাবাড়ীর তিতাস গ্যাস বোর্ড রায়েরবাগ এলাকার ৬ নম্বর বাড়িতে থাকতেন।